ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
সরকারি চাকরি নতুন

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লিখিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় মোট ১৯৭টি শূন্য পদে ০৯টি ভিন্ন ক্যাটাগরিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১০ এপ্রিল ২০২৬ এবং শেষ তারিখ ০৯ মে ২০২৬। এই নিয়োগের বিস্তারিত তথ্য- পদসমূহ, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা, আবেদন ও পেমেন্ট করার প্রক্রিয়াসহ অন্যান্য তথ্য নিম্নে প্রদান করা হলো ।

বিষয়বস্তু: চাকরির সারসংক্ষেপ শূন্যপদের তালিকা আবেদনের যোগ্যতা আবেদনের নির্দেশনা পরীক্ষার তথ্যসমূহ বিজ্ঞপ্তি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চাকরির সারসংক্ষেপ

বিষয়বিস্তারিত তথ্য
প্রতিষ্ঠানের নামফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
চাকরির ধরনপূর্ণকালীন (সরকারি চাকরি)
প্রকাশের তারিখ০৬ এপ্রিল ২০২৬
মোট শূন্য পদ১৯৭ জন
জব ক্যাটাগরির সংখ্যা৯টি
চাকরির ক্যাটাগরিসরকারি চাকরি
লিঙ্গপুরুষ/মহিলা। (পদভেদে)
বয়স সীমা১৮ থেকে ৩২ বছর (তবে ফায়ারফাইটার ও নার্সিং পদের জন্য ১৮-২০ বছর)
বেতন৮,২৫০/- থেকে ২৬,৫৯০/-
আবেদন পদ্ধতিঅনলাইনে আবেদন
আবেদন শুরুর তারিখ১০ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ০৯ মে ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটhttp://fireservice.gov.bd/
আবেদন ফি১১২/৫৬ টাকা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর শূন্যপদের তালিকা

ক্রমিক পদের নাম (গ্রেডসহ) পদ সংখ্যা বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর (১৩) ০১ ১১,০০০ – ২৬,৫৯০/-
ধর্মীয় শিক্ষক (ইসলাম) (১৫) ০১ ৯,৭০০ – ২৩,৪৯০/-
ইঞ্জিন ড্রাইভার (মেরিন) (১৫) ০১ ৯,৭০০ – ২৩,৪৯০/-
ড্রাইভার (১৫) ১৩ ৯,৭০০ – ২৩,৪৯০/-
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬) ০৯ ৯,৩০০ – ২২,৪৯০/-
ফায়ারফাইটার (১৭) ১৬৫ ৯,০০০ – ২১,৮০০/-
নার্সিং এ্যাটেনডেন্ট (১৭) ০২ ৯,০০০ – ২১,৮০০/-
অফিস সহায়ক (২০) ০৪ ৮,২৫০ – ২০,০১০/-
সহকারী হোজ রিপেয়ারার (২০) ০১ ৮,২৫০ – ২০,০১০/-
মোট ৯টি ক্যাটাগরি ১৯৭ টি

আবেদনের যোগ্যতা

পদঅনুযায়ী আবেদনের যোগ্যতা

১. সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর
স্নাতক বা সমমানের ডিগ্রি (২য় শ্রেণি/সমমান সিজিপিএ)। টাইপিং গতি: বাংলা ২৫, ইংরেজি ৩০। শর্টহ্যান্ড গতি: বাংলা ৫০, ইংরেজি ৮০। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

২. ধর্মীয় শিক্ষক (ইসলাম)
ফাজিল পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা। হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার।

৩. ইঞ্জিন ড্রাইভার (মেরিন)
সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী।

৪. ড্রাইভার
৮ম শ্রেণি পাশ। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতাসম্পন্ন। শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫’ ৪”, বুক ৩২”, ওজন ১১০ পাউন্ড। ত্রুটিমুক্ত শারীরিক গঠন ও অবিবাহিত হতে হবে।

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমান (২য় বিভাগ/সমমান জিপিএ)। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স চালনায় দক্ষতা। টাইপিং গতি: বাংলা ২০, ইংরেজি ২০।

৬. ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা)
এসএসসি বা সমমান (২য় শ্রেণি/সমমান জিপিএ)।
পুরুষ: উচ্চতা ৫’ ৬”, বুক ৩২”। মহিলা: উচ্চতা ৫’ ৩”, বুক ৩০”। ত্রুটিমুক্ত শরীর ও অবিবাহিত হতে হবে।

৭. নার্সিং এ্যাটেনডেন্ট (পুরুষ ও মহিলা)
এসএসসি বা সমমান (২য় শ্রেণি/সমমান জিপিএ)।
পুরুষ: উচ্চতা ৫’ ৬”, বুক ৩২”। মহিলা: উচ্চতা ৫’ ৩”, বুক ৩০”। ত্রুটিমুক্ত শরীর ও অবিবাহিত হতে হবে।

৮. অফিস সহায়ক:
এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

৯. সহকারী হোজ রিপেয়ারার:
৮ম শ্রেণি পাশ ও সংশ্লিষ্ট কাজে ০২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

বয়সসীমা

০১.০৪.২০২৬ তারিখে প্রার্থীর বয়স নিম্নোক্ত হতে হবে:

সাধারণ প্রার্থীর জন্য (১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নং পদ): ১৮ থেকে ৩২ বছর
ফায়ারফাইটার ও নার্সিং এ্যাটেনডেন্ট (৬ ও ৭ নং পদ): ১৮ থেকে ২০ বছর।

বিশেষ নোট: সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মরতদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন (বয়স শিথিলযোগ্য নয়)।

বিশেষ সতর্কবার্তা: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বিবাহিত প্রার্থীরা ড্রাইভার, ফায়ারফাইটার ও নার্সিং এ্যাটেনডেন্ট পদে আবেদন করতে পারবেন না (পরবর্তীতে প্রমাণিত হলে নিয়োগ বাতিল হবে)। একটি এনআইডি দিয়ে একই পদে একাধিকবার আবেদন গ্রহণযোগ্য নয়। তথ্য জাল প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আবেদনের নির্দেশনা

আবেদন অনলাইনে http://fscd.teletalk.com.bd এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। নিচে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হলো:

১. অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন:
প্রথমেই নির্ধারিত আবেদন পোর্টালে যেতে হবে: http://fscd.teletalk.com.bd

২. পদের নাম নির্বাচন:
ওয়েবসাইটে থাকা পদের তালিকা থেকে আপনি যে পদের জন্য যোগ্য সেটি সিলেক্ট করে ‘Next’ বাটনে ক্লিক করুন।

৩. আবেদন ফরম পূরণ (Application Form):
ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ঠিকানা নির্ভুলভাবে লিখুন। সকল তথ্য আপনার এসএসসি (SSC) বা জাতীয় পরিচয়পত্র (NID) অনুযায়ী হতে হবে। সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।

৪. ছবি ও স্বাক্ষর আপলোড:
ছবি:৩০০ x ৩০০ পিক্সেল (জেপিজি ফরম্যাট, সর্বোচ্চ ১০০ কিলোবাইট)।
স্বাক্ষর: ৩০০ x ৮০ পিক্সেল (জেপিজি ফরম্যাট, সর্বোচ্চ ৬০ কিলোবাইট)।

৫. আবেদন সাবমিট ও ইউজার আইডি (User ID) সংগ্রহ:
ফরমটি চেক করে ‘Submit’ করুন এবং ‘Applicant’s Copy’ ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। সেখানে একটি User ID থাকবে।

আবেদন ফি জমা দেওয়ার নিয়ম (SMS পদ্ধতি)

আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে।

ফি: ১ নং থেকে ৫ নং পদের জন্য ১১২/- টাকা এবং ৬ নং থেকে ৯ নং পদের জন্য ৫৬/- টাকা।

প্রথম SMS: FSCD User ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। (উদা: FSCD ABCDEF)

দ্বিতীয় SMS: FSCD YES PIN লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। (উদা: FSCD YES 12345678)

 

✅ আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন

📑 প্রয়োজনীয় কাগজপত্র:

  • ১. অনলাইন আবেদন ফর্ম (Application Form) ও প্রবেশপত্র (Admit Card)
  • ২. সকল শিক্ষাগত সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট
  • ৩. জাতীয় পরিচয়পত্র (NID) বা এনআইডি প্রাপ্তির অনলাইন স্লিপ (বাধ্যতামূলক)
  • ৪. নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)
  • ৫. কোটা সংক্রান্ত সনদ ও অবিবাহিত সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ৬. সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (১ সেট সত্যায়িত ফটোকপিসহ মূলকপি প্রদর্শন)।

পরীক্ষার তথ্যসমূহ

শারীরিক যোগ্যতা যাচাই: ৪, ৬ ও ৭ নং পদের জন্য।
ব্যবহারিক পরীক্ষা: ১, ৩, ৪, ৫ ও ৯ নং পদের জন্য।
লিখিত ও মৌখিক পরীক্ষা: সকল পদের জন্য নির্ধারিত ধাপ অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সিলেবাস: বাংলা, ইংরেজি, গণিত (৮ম-১০ম শ্রেণি), সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) এবং পদ সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বিজ্ঞপ্তি / সার্কুলার

📢

আরও চাকরির বিজ্ঞপ্তি দেখুন

আরও সরকারি চাকরির খবর ২০২৬ দেখতে চাইলে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরি ভিজিট করুন। এছাড়াও সাম্প্রতিক ব্যাংক জব সার্কুলার ২০২৬প্রাইভেট জব সার্কুলার ২০২৬ এর আপডেটও আমাদের Chakrir Khobor ওয়েবসাইটে পেয়ে যাবেন।

🏛️ সরকারি চাকরি 🏦 ব্যাংক জব 🏢 প্রাইভেট জব

একই ক্যাটাগরির আরও চাকরি

সব দেখুন →
বিজ্ঞপ্তি